দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ি এলাকা পূর্ব সমশ্চুরায় ডিবি পুলিশের অভিযানে ৩১৫ বোতল বিদেশি মদসহ দুই কারবারি প্রেপ্তার হয়েছে।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় ১০টি বস্তায় ৩১৫ বোতল বিদেশি মদসহ দুই কারবারিকে গ্রেফতার করা হয়।
প্রেপ্তারকৃতরা হলেন, ঝিনাইগাতী উপজেলার গুমরা গ্রামের মৃত ছফর আলীর ছেলে মোঃ সুলতান মাহমুদ (৩৮) ও শেরপুর সদরের মোবারকপুর মহল্লার মোঃ হুমায়ুন মিয়ার ছেলে মোঃ ফারুক (২৫)।
পুলিশ সূত্র জানায়, শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ি এলাকা পূর্ব সমশ্চুরায় বুধবার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা ডিবি পুলিশ। অভিযানে কারবারি মোঃ সুলতান মাহমুদ (৩৮) ও মোঃ ফারুক (২৫) কে ১০ বস্তায় ৩১৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া বলেন, মাদকবিরোধী এমন অভিযান অব্যহত থাকবে।
এমএম/